ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সরাইলে আন্ত:জেলা ছিনতাই ও ডাকাত চক্রের মুলহোতা গাফ্‌ফার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ৬১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে ডিবি পরিচয়ে আন্ত:জেলা ছিনতাই ও ডাকাত চক্রের মুল হোতা গাফ্‌ফার মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাফ্‌ফার সদর উপজেলার খাটিহাতা গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। তার বিরূদ্ধে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গাফ্‌ফার শুধু একজন প্রফেশনাল ছিনতাইকারী নয়। সে দূর্ধর্ষ ডাকাত সর্দারও। তার রয়েছে বিশাল সিন্ডিকেট। আজ মঙ্গলবার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার হাটুভাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) ১৩ জন বন্ধু বান্ধব নিয়ে শাহবাজপুরে আসেন চা পান করতে। চা পান করে ফেরার পথে সরাইলের বিশ্বরোড মোড় পার হওয়ার পরই তারা আন্ত:জেলা ছিনতাই ও ডাকাত চক্রের খপ্পরে পরে। এরা নিজেদেরকে প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাদের কাছ থেকে ১৩ টি মুঠোফোন সেট, স্বর্ণের চেইন ও নগদ টাকা সহ মোট ৪ লাখ ২৬ হাজার ৭ শত টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। তারা রাতেই এ ঘটনায় সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সরাইল থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে রাতেই অবস্থান চিহ্নিত করে মুল হোতা গাফ্‌ফারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, সরাইলের বিশ্বরোড কেন্দ্রীক এই ছিনতাই ও ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে আন্ত:জেলা ছিনতাই ও ডাকাত চক্রের মুলহোতা গাফ্‌ফার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২