ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার রাধিকা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সবুজ মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সবুজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের হাতিম মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই ইয়ামিন রুবেল জানান, সবুজ সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। পথে সুলতানপুরের রাধিকা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সবুজ। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। তবে রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। মাছিহাতা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (সদস্য) মেম্বার মোশারফ ভূঁইয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়েছে। লাশ বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২