ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের দুঃসময়ের ত্যাগী নেতা কি বঞ্চিতই থেকে যাবেন? খেজুর বিতরণে অপ্রচার থেকে সর্তক থাকার আহবান সদর ইউএনও’র বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ এখন বিশ্ব সম্পদ, বিখ্যাত গবেষকরা এই ভাষণ নিয়ে গবেষণা করছেন—আল মামুন সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৩২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন,জাতির পিতার ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ এখন বিশ্ব সম্পদ। বিশ্বের বিখ্যাত গবেষকরা বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে গবেষণা ও চর্চা করছেন। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের কথাগুলো ঐদিনের পর থেকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে মুক্তিকামী বাঙ্গালি। এই ভাষণের মাধ্যমেই সাড়ে ৭ কোটি বাঙালির মনে-প্রাণে স্বাধীনতার প্রশ্নে ঐক্য গড়ে উঠে। অধিকার ও লড়াইয়ের প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাঙালিকে চিরকাল প্রেরণ যোগাবে। তিনি আজ সোমবার সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সহসভাপতি জামাল খান,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.লোকমান হোসেন,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা,জেলা মৎস্যজীবিলীগ সাধারণ সম্পাদক শাহ পরান। এসময় কবি নির্মলেন্দু গুণ রচিব স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটির আবৃত্তি করেন জেলা আওয়ামীলীগ উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ এখন বিশ্ব সম্পদ, বিখ্যাত গবেষকরা এই ভাষণ নিয়ে গবেষণা করছেন—আল মামুন সরকার

আপডেট সময় : ১০:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২