ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

হুইলচেয়ার পেয়ে আনন্দ কাঁদলেন পঙ্গু বেগমনেছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে পোস্ট হওয়ার পর চলার সাথী হুইলচেয়ার পেল বেগমনেছা (৭০) নামের এক অসহায় বিধবা বৃদ্ধা নারী। চেয়ার পেয়ে আনন্দে তিনি কাঁদলেন। সম্প্রতি সরকার অনুমোদিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী বেগমনেছার দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তাঁরা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে হুইল চেয়ারের টাকা পাঠান পঙ্গু বেগমনেছাকে হুইলচেয়ার কিনে দেয়ার জন্য। গতকাল শুক্রবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে বেগমনেছার বাড়িতে গিয়ে তাঁকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ। গত ৮ মাস আগে বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙ্গে যায় বেগমনেছার। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি। হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী বেগমনেছা আনন্দে কেঁদে কেঁদে বলেন, চেয়ার কিনবার তপিক আমরার নাই বাবা। চেয়ার পেয়ে বহুত খুশি হইলাম। কোন দিন ভাবিনি আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব। আল্লাহ দিছে। তোমরার লাগি যতদিন বাঁচি দোয়া করুম বাজান। বেগমনেছা সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী।

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হুইলচেয়ার পেয়ে আনন্দ কাঁদলেন পঙ্গু বেগমনেছা

আপডেট সময় : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২