ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

সানিউর রহমান এর নতুন বই “সে এবং তুমি” পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১০২৯ বার পড়া হয়েছে

সানিউর রহমান এর নতুন বই "সে এবং তুমি" পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে তরুণ কবি সানিউর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ “সে এবং তুমি” কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে নির্বাণ প্রকাশনী। নান্দনিক প্রচ্ছদ অলংকরণে বইটির মূল্য ধরা হয়েছে ২৪০ টাকা। বইমেলায় লিটল ম্যাগ চত্বরে নির্বাণ প্রকাশনীর ১৬ নং স্টলে বইটি ২৫% মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মনোয়ার হোসেন জানান। এছাড়াও বইটির পরিবেশক হিসেবে থাকছে গণপ্রকাশন (২৯৮ নং স্টল), স্বনির্ভর প্রকাশ (৬১৫ নং স্টল) এবং সোনালী সকাল।

বইটির মুখবন্ধ লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক অধ্যাপক ড. জামিলা এ. চৌধুরী। বই প্রসঙ্গে অধ্যাপক ড. জামিলা এ. চৌধুরী বলেন, জীবন এখন ব্যস্ত অহর্নিশ কোলাহল, রাস্তায় জ্যাম, বাসে-ট্রেনে গাদাগাদি- সবাই উর্ধ্বমুখে ছুটছে, সকলের মাঝেই কেমন একটা যান্ত্রিক চঞ্চলতা, যেখানে বেগ আছে, উচ্ছ্বাসও হয়তোবা আছে, মেকি আথবা আসল, কিন্তু আবেগের বড়ই অভাব। চারপাশের মানুষগুলো ভেতরে-বাহিরে কেমন ধূসর হয়ে যাচ্ছে। আশার কথা, এতকিছুর মাঝে সবু্জ এখনও হারিয়ে যায়নি, কিছু আছে। আর সবুজের সবচাইতে বড় শক্তি হচ্ছে সে নিজে নিজে বিস্তার লাভ করতে পারে। সবুজ দূর্বাঘাস শুধু মাটি আকড়ে পড়েই থাকে না, ধীরে, ধীর বিস্তৃত হয়, তার চারপাশকেও সবুজ আর সজীব করে তোলে, শীতের শিশির সঞ্চয় করে ধরে রাখে আদ্রতা, তৈরী করে নতুন ফসলের জন্য প্রয়োজনীয় উর্বর মাটির আস্তরণ।

সানিউর রহমানের লেখা ‘সে এবং তুমি’ এই কাব্যগ্রন্থটিকে আমি এমনি একখন্ড সবুজের সাথে তুলনা করতে চাই। আইনের মত এতটা কঠিন বিষয়ের ছাত্রদের মনের মাঝেও যে কবিতার মতন কোমল আর সংবেদনশীল বিষয়গুলো বিকশিত হতে পারে আমার ছাত্র সানি তার প্রকৃষ্ট প্রমাণ। ইট-পাথরের ফ্রেমে বন্দীজীবনে এরকম সৃজনশীলতা এখন আর খুব একটা চোখে পড়েনা। তাই আইনের অধ্যাপক হয়েও সানিউরের আব্দারে তার কবিতার বই সম্পর্কে লিখার প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছিলাম। এতে সন্নিবেশিত কবিতাগুলোর সবগুলোও আপনার ভাল নাও লাগতে পারে; তবে, তনয়-তনয়া, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, বিপ্লবী অথবা বোদ্ধা, সবরকম পাঠকের জন্যই বইটিতে কিছু না কিছু আনন্দের খোরাক রয়েছে।

বই প্রকাশের বিষয়ে কবি সানিউর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে সবার দৃষ্টি সেলিব্রিটিদের দিকে। একসময় সেলিব্রিটি ছিলো হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখকরা। এখন লেখকদের মূল্যায়ন ফেইসবুক, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার লাইক, ফলোয়ার এর উপর নির্ভর করে। তিনি তরুণ হয়ে তরুণদের প্রতি আহ্বান জানান প্রকৃত কবি, লেখক, সাহিত্যিকদের যেন মূল্যায়ন করা হয়।

তিনি আরো বলেন, এই কাব্যগ্রন্থের কবিতা গুলো বিভিন্ন মানুষের জীবনের গল্প থেকে অনুভব করে প্রকাশের চেষ্টা। কখনো প্রেমে পড়ার উচ্ছ্বাস কখনো ব্যর্থতার গ্লানি কখনো গভীর ভালোবাসার প্রতিফলন আবার কখনো তারুণ্যের প্রতিবাদে সমাজকে প্রশ্ন করা নিয়ে “সে এবং তুমি” এর প্রকাশ। বিশেষ করে আঠারো’র তারুণ্যের প্রেম ও বিপ্লবের উচ্ছ্বাস প্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সানিউর রহমান এর নতুন বই “সে এবং তুমি” পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়

আপডেট সময় : ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪