ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলে মাদকাসক্ত যুবকের ৮ মাসের সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৪২৩ বার পড়া হয়েছে

fb img 1683727525347

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুল: সরাইল থেকে:

ব্রাহ্মণবড়িয়ার সরাইলে মাদক সেবনের অপরাধে ইফরাত মাহফুজ (২০) নামের এক যুবকের ৮ মাসের সাজা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর এলাকায় নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন এই দন্ডাদেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সরাইল থানার এস আই মো. আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায়। অভিযানকালে তারা মাদক সেবন অবস্থায় ইফরাত মাহফুজকে হাতেনাতে আটক করেন। মাদক সেবনেন কাজে ব্যবহৃত সরঞ্জাম গুলো জব্দ করেন। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইফরাতকে ৮ মাসের সাজা দেন। ইফরাক ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার মো. মাহফুজুর রহমানের ছেলে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরাইল থানার অভিযান অব্যাহত আছে এবং থাকবে। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়িদের পক্ষে কথা বললে তাকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মাদকাসক্ত যুবকের ৮ মাসের সাজা

আপডেট সময় : ১২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩