ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা চেষ্টা মামলার আসামীরা বাদীসহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ মিলেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার অরুয়াইলের সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশের রাস্তার ফারুক মিয়ার দোকানের সামনে এই ঘটনা ঘটে। সরাইল থানার জিআর ৯৫/২৪ মামলার পলাতক আসামী হোসেন মিয়াকে পুলিশ গ্রেপ্তারের পর মামলার অপর আসামী ও তাদের স্বজনরা আহতদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেন৷

আহতরা হলেন, জিলু মিয়া (৩৫), মুক্তার মিয়া (২৮), জাহাঙ্গীর মিয়া (২১), জিসান মিয়া (৩০) ও আঙ্গুর মিয়া (৩৫)। এই ঘটনায় গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সরাইল থানায় অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে জিলু মিয়া বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে আরও ৫/৬ অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন।

আহতের চাচা ও অন্য একটি হত্যা চেষ্টা মামলার বাদী মিজানুর রহমান হিরা বলেন, বিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে আমাদের বিরোধ সৃষ্টি চলছিল। ঘটনার দিন অভিযুক্ত হোসেন মিয়া ও তার দলবলকে ওই জায়গায় যেতে নিষেধ করলে তারা অতর্কিত ভাবে দা-লাঠিসোঁটা ও বল্লম নিয়ে আমাদের উপর হামলা করে৷ তখন আমিসহ খুর্শিদ মিয়া, ওহিদ মিয়া, মোস্তাকিম ও ফটিকচাঁন আহত হয় এবং খুর্শিদ মিয়া দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ঘটনার কয়েকদিন পর সরাইল থানায় হোসেন মিয়া সহ ১৭ জনের নাম ও অজ্ঞাত আরও ৫/৬ নামে একটি হত্যা চেষ্টা মামলা করি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’পক্ষের বিরোধ থেকে মারামারি হয়েছে৷ থানায় একটি মামলা হয়েছে৷ আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে আসামীদের মারধরে মামলার বাদীসহ ৫ জন আহত

আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪