সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা বীমা ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বীমা ফোরামের উদ্যোগে গত মঙ্গলবার শহরের টি এ রোডস্থ প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বীমা ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আরজু, সিনিয়র সহসভাপতি এইচ এম আবুল বাশার, সহসভাপাতি মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকার যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন ফারুক, কার্যকরি সদস্য পার্থ কুমার রায়, ও মোঃ ইকবাল হোসেন। এছাড়াও বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।














