ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের দুঃসময়ের ত্যাগী নেতা কি বঞ্চিতই থেকে যাবেন? খেজুর বিতরণে অপ্রচার থেকে সর্তক থাকার আহবান সদর ইউএনও’র বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হলো পরিবেশকেন্দ্রিক ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হলো পরিবেশকেন্দ্রিক ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিমুক্ত দেশ গড়া ও পরিবেশ সেবার মানোন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় গঠন করা হয়েছে পরিবেশ বিষয়ক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)এর অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এ কমিটি গঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় কমিটি গঠন করা হয়। সনাক সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

সভায় টিআইবি ও সনাকের পরিচিতি, এসিজি গঠনের উদ্দেশ্য, করণীয় ও কার্যপরিধি নিয়ে বিস্তৃত আলোচনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহমান। আলোচনার ধারাবাহিকতায় পরিবেশ বিষয়ক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে ১১ সদস্য নিয়ে এসিজি কমিটি গঠন করা হয়। পারস্পরিক আলোচনার ভিত্তিতে অলি আহাদ রতনকে এসিজি’র সমন্বয়ক এবং নুসরাত জাহান বুশরা ও সাংবাদিক মাজহারুল করিম অভিকে সহ-সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তীতে নতুন কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতিবিরোধী চেতনায় পরিবেশ সুরক্ষার কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাক সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর। তিনি নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান। সভা শেষে সনাক এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় গঠিত হলো পরিবেশকেন্দ্রিক ‘অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’ (এসিজি)

আপডেট সময় : ১২:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫