ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

নির্মাণাধীন ভবনের ইট পড়ে আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর বেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর থেকে ইট পড়ে স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- শহরের শেরপুর এলাকার নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুলছাত্রী আয়েশা আঞ্জুম (৭) এবং মুন্সেফ পাড়ার নয়নতারা (৩২)। আহত নাজিয়া করিম জানান, তার মেয়ে আয়েশা মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনে পড়ে। তারা কয়েকজন স্কুলের আঙিনায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্কুলের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর থেকে কয়েকটি ইট তাদের তিনজনের ওপরে পড়ে। এতে তারা আহত হলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই আমরা মালিক পক্ষকে বলে আসছি নিরাপত্তা বেষ্টনী ভালো করে দেওয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। ফলে আজকে এই দুর্ঘটনা ঘটেছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্মাণাধীন ভবনের ইট পড়ে আহত ৩

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২