ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

ছাত্রদলের দু’-গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ,৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৩৩৯ বার পড়া হয়েছে

ছাত্রদলের দু’-গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ,৩৫ জনের বিরুদ্ধে মামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ

কমিটি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দু’গ্রুপের গুলাগুলির ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৫ নেতাকর্মীর নামে মামলা করেছে। এতে প্রধান আসামী করা হয়েছে জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো: আরিফকে। সদর মডেল থানা পুলিশের এসআই শ্রীবাস চন্দ্র দাশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। এছাড়া যুবদল নেতা ইয়াছিন মাহমুদকেও আসামী করা হয়। অজ্ঞাত আসামী করা হয় ৬৫ জনকে। তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরান উদ্দিন।

গত ৮ই জুন মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক করা হয় শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীকে। এ কমিটি ঘোষনার পর জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা ক্ষুব্দ হয়ে উঠেন। পরদিন সকালে হামলা চালানো হয় শহরের কান্দিপাড়ায় জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো. আরিফের বাসায় (ভিপি শামীম)।

এরপর বিকেলে শহরের টিএরোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিল শেষে হামলা করা হয় কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক শাহীনুর রহমান ও কৃষকদলের যুগ্ম আহবায়ক কাউন্সিলর কাউসার মিয়ার বাসভবনে। ভাঙ্গচুর করা হয়। এসময় নব ঘোষিত কমিটির নেতারা পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর শনিবার রাতে ছাত্রদলের দু-গ্রুপ গুলির লড়াইয়ে লিপ্ত হয়। ককটেলের বিস্ফোরন ঘটানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রদলের দু’-গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ,৩৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩