ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বাতিঘরের প্রচেষ্টায় তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন-সুমন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব শুরু বিদ্রোহীর হুংকারে শামীমা হতে পারে সরাইল বিএনপির অন্ধের যষ্টি ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত ১৬৬ বোতল ইসকফ সিরাপসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

গৃহবধূকে নৃশংসভাবে খুন করেছে পাষণ্ড স্বামী

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৫২৬ বার পড়া হয়েছে

গৃহবধূকে নৃশংসভাবে খুন করেছে পাষণ্ড স্বামী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৃশংসভাবে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূকে খুন করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যায়। এর আগে সোমবার রাতে তানিয়ার সারা শরীরে পিটিয়ে আহত করে ঘরে বন্দি করে রেখেছিল।

নিহত তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামে উজ্জ্বল মিয়ার স্ত্রী ও ৫ সন্তানের জননী। নিহতের মেয়ে জয়া বলেন, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে দাড়ালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈষাশিক ভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করে। এসময় নিহতের ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করে। মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দি করে রাখে। পরে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

জয়া আরও বলেন, বিয়ের পর থেকে আমার বাবা মাকে মারধোর করে আসছে৷ প্রায়ই সময় মারধোরের শিকার হয়ে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ ঘাতক বাবার আমরা ফাঁসি চাই।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহবধূকে নৃশংসভাবে খুন করেছে পাষণ্ড স্বামী

আপডেট সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫