ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ৬০ বিজিবির অভিযান: ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ কবির কলম’-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা

অতিরিক্ত তাপদাহে বেঁকে গেল রেললাইন: কাপড় টানিয়ে ট্রেন থামাল যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সদর উপজেলার ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেল সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। জান যায়, দুর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষা করতে ঘর থেকে চাচির একটি লাল কাপড় এনে রেললাইনে টানিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। আর এই লাল কাপড় দেখে ধেয়ে আসা ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে গেছে। বেঁকে যাওয়ার বিষয়টি রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রথমে চোখে পড়ে স্থানীয় শিপন নামে এক যুবকের। পরে সে দ্রুত ঘর থেকে চাচির পরোনের একটি লাল কাপড় টানিয়ে দেন রেল লাইনের ওপর। এ সময় আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ের কর্মীরা। পরে রেলওয়ের কর্মীরা রেললাইনে পানি ঢেলে ঠান্ডা করে মেরামতের কাজ শুরু করে। মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার সাকির জাহান জানান, অতিরিক্ত গরমের জন্য রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। এ সময় পিছনে ঢাকা গামী চট্টলা ট্রেন আটকে পড়েছিল। পরে আমরা ডাউন লাইনে চট্টলা ট্রেনটি পার করে দিয়েছি। এখন ট্রেনচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতিরিক্ত তাপদাহে বেঁকে গেল রেললাইন: কাপড় টানিয়ে ট্রেন থামাল যুবক

আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২