ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল জেলা শিক্ষা অফিসারের রাজাপুর আনোয়ারা জামিরদ্দিন হাই স্কুল পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি
  • আপডেট সময় : ০৭:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ড্রেজারের বালুর কারণে জমির কাঁচা ধান নষ্ট হচ্ছে এবং ৮০০ (আটশত) মানুষের দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাষণের ড্রেন ও কালবার্ড বন্ধ হয়ে যাচ্ছে। বালু উত্তোলন বন্ধ করতে গত ৭ এপ্রিল এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মুড়াহাটি বাসিন্দা মোশারফ।

লিখিত অভিযোগ ও সরেজমিন জানা যায়, উপজেলার ১০ নং শাহবাজপুর গ্রামের ১নং ওয়ার্ডের সাদেক মিয়া, আইরল মৌজার শেষ সীমানা হতে ফসলি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ শাহবাজপুর মৌজার আতকা বাজার ব্রিজ সংলগ্ন স্থানে ১৮৮৯ দাগে বালু ভরাট করছে। এতে কয়েক হাজার একর জমির কাচাঁ ধান নষ্ট হচ্ছে এবং অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে জোরপূর্বক ড্রেনের পাশে বালু ভরাট করার ফলে ৮০০ (আটশত) মানুষের দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাষণের ড্রেন ও কালবার্ড বন্ধ হয়ে যাচ্ছে।

অভিযোগকারী মোশারফ বলেন, অবৈধ ড্রেজার তারা দীর্ঘদিন ধরে করে আসছে, মুড়াহাটি এলাকায় ৮০০/৯০০ জনগণ আছে, তাদের ব্যবহৃত পানি নিষ্কাষণ এই ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন সাদেক মিয়া জোরপূর্বক এই ড্রেন ও কালবার্ড বালু ভরাট দিয়ে বন্ধ করে দিচ্ছে। অভিযুক্ত সাদেক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয় উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহসিন বলেন, আমি খবর পেয়ে তাদেরকে বাধা দিয়ে এসেছি। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, বালু উত্তোলন বিষয়ে আমার জানা নেয়, তবে খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি

আপডেট সময় : ০৭:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬