ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক: ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান কাজের মান নিয়ে প্রশ্ন চাঞ্চল্যকর মামলায় অভিযুক্তকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক মাদক কারবারি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ৪০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক মাদক কারবারি নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা আছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, আর তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি পুলিশের ওপর হামলা ও মাদক মামলা আছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে এসআই সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর। অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক মাদক কারবারি নিহত

আপডেট সময় : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩