ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল জেলা শিক্ষা অফিসারের রাজাপুর আনোয়ারা জামিরদ্দিন হাই স্কুল পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস ব্রাহ্মণবাড়িয়া শিল্প সংস্কতি অঙ্গনে একটি সংগঠন নয় একটি ইনস্টিটিউট ইঞ্জিঃ শ্যামল। ব্রাহ্মণবাড়িয়ায় দীপ্ত পথিক সংগঠনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। দলের দুঃসময়ের ত্যাগী নেতা কি বঞ্চিতই থেকে যাবেন?

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় তাজা একটি মর্টার শেল উদ্ধার করছেন স্থানীয় মাটিকাটা শ্রমিকেরা। গতকাল রোববার দুপুর ১টার দিকে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার হয়। পুলিশ ও বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করার সময় একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছেন মাটিকাটার শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পুলিশের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেল ব্যবহার করা হয়েছিল। পরে সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টার শেলটি পরিদর্শন করে গেছে। তারা জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি সেল ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিষ্ক্রিয় করবে। এদিকে মর্টার শেল উদ্ধারের খবর পেয়ে গ্রামের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষ ভিড় করছে। তবে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ বেষ্টনী নিয়ে এলাকাটি ঘিরে রাখে। পুলিশ জানায়, সেনাবাহিনীর মর্টার শেল নিষ্ক্রিয় প্রতিনিধিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল

আপডেট সময় : ১০:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬