ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে পরিবেশিত হয় আবৃত্তি ও মলয়া সঙ্গীত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ৪৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহিত্য একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে একক, বৃন্দ আবৃত্তি পরিবেশন, সরচিত কবিতা পাঠ ও মলয়া সঙ্গীতের আসরের মাধ্যমে উদযাপিত হয়েছে। আল আমীন শাহীনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গ কবিতাটি সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিশুদের বৃন্দ আবৃত্তি ছিল উপভোগের মত। পাশাপাশি সংগঠনের আবৃত্তি শিল্পীবৃন্দ একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন। মৈন্দ বজলুর রহমান পাঠাগারের শিক্ষার্থীরা গঙ্গাফড়িং, পালকির গান, নেমন্তন্নসহ শিশুদের উপযোগী মজার মজার কবিতা দিয়ে পরিবেশন করে বৃন্দ আবৃত্তি। বৃন্দ আবৃত্তির পরে স্বরচিত কবিতা পাঠের আসরে শহরের বিভিন্ন কবিগণ কবিতা পাঠ করেন। মহর্ষি মনোমোহন দত্ত বিষয়ক একক বক্তৃতা করেন সাহিত্য একাডেমির সহসভাপতি প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক মানিক রতন শর্মা। আনন্দ আশ্রমের পরিবেশনায় মলয়া সঙ্গীতের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনে পরিবেশিত হয় আবৃত্তি ও মলয়া সঙ্গীত

আপডেট সময় : ০৮:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২