ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৫২৮ বার পড়া হয়েছে

সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়া প্রতিষ্ঠান প্রধানের অনুমতি না নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যাচার করেছেন। সর্বশেষ তিনি অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে অপবাদ করেছেন। সেই দোষে তিনি দোষী। আমরা তিন দিন অপেক্ষা করেছি তিনি পদত্যাগ করেন নাই। সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে তিনি বলেন, এ বছর ২৪ সেপ্টেম্বর তার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে। তাকে আগের মত কারাদন্ড স্থগিত রেখে আবারও শর্ত যুক্ত মুক্তি দেয়া হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

আপডেট সময় : ১১:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩