ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ। কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা

ফাল্গুনের সকালে ঘন কূঁয়াশায় অন্ধকার সরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ৪১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহ দিন পর আজ সকালে ঘন কূঁয়াশায় অন্ধকারাচ্ছন্ন ছিল সরাইল। কিছুটা সমস্যায় ভোগেছেন গাড়ি চালকরা। অনেক চালক ডাকাতের কবলে পড়ার শঙ্কায় ভোগেছেন। ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে এমন কূঁয়াশা দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। কেউ কেউ বলেছেন, ‘এ তো দেখছি প্রকৃতির বিরূপ আচরণ।’আজ বৃহস্পতিবার ছিল ১১ ফাল্গুন। ঘড়ির কাটায় সকাল ৬টা ৫০ মিনিট। সড়কে বের হয়ে দেখা যায় সরাইলের সড়কসহ সব জায়গায় ঘন কূঁয়াশার দাপট। যে দিকে চোখ যায় অন্ধকার। ১০-১৫ গজ দূরেও ভাল ভাবে দেখা যাচ্ছে না। শীত চলে যাচ্ছে। আরো ১০-১২ দিন আগ থেকেই কোকিল ডাকছে। শুরূ হয়েছে বসন্ত। এ সময়ে কূঁয়াশা থাকার কথা নয়। সূর্যের দেখা নেই। সড়কে যান গুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। দূর থেকে যানবাহন নয় শুধু আলো দেখা যাচ্ছে। কামাল ও আনোয়ার সহ একাধিক সিএনজি চালিত অটোরিকশা চালক বলেন, ফাল্গুনের ভোরে এমন ঘন কূঁয়াশা কখনো দেখিনি। নাসিরনগর থেকে আসছিলাম। চারিদিকে অন্ধকার দেখে ভয়ে থমকে গেছি। পথিমধ্যে যদি ডাকাত ধরে বসে। সূর্যের আলোর সময় লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিতে হয়েছে। এরপর দূর্ঘটনার ভয়ে আতঙ্কে ছিলাম। প্রবীন মুরব্বি মো. আকবর ঠাকুর বলেন, এমন অসময়ে অন্ধকার করার মত কূঁয়াশা অতীতে কখনো দেখিনি। আমাদের কর্মের কারণে প্রকৃতি এমন আচরণ করছে বলে মনে হচ্ছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফাল্গুনের সকালে ঘন কূঁয়াশায় অন্ধকার সরাইল

আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২