ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

ট্রেন চলাচল বন্ধ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগ্রামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ব্রেক শো ভেঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া রেলস্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি আখাউড়া স্টেশন ত্যাগ করার পরই বিকট শব্দ হয়ে ব্রেক শো ভেঙ্গে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম সিকদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টাগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকেল প্রায় পৌণে পাঁচটায় আখাউড়া রেলস্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ করে ইঞ্জিনের ব্রেক শো ভেঙ্গে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে করে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। সেই সাথে বন্দরনগরী চট্টগ্রাম এর সাথে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিপলেস ইঞ্জিন যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। স্থানীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, সিঙ্গেল এ লাইন সচল করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ইতিমধ্যে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি গ্রহন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩