ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১

সরাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৪৯৬ বার পড়া হয়েছে

সরাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটাসরাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে চার ইটভাটা। জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর অভিযোগ, গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের এত নিকটে ইটভাটা চালানোর অনুমতি পাই কিভাবে। ট্রাক্টরে মাটি নেয়া হচ্ছে গ্রামের বসতি এলাকা ঘেঁষা আশেপাশের ইটভাটায়। এর মধ্যে রয়েছে ‘রুপালী, ও সিয়াম’ নামের ইটভাটা যা চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। অভিযোগ উঠেছে ফসলি মাঠের সরকারি রাস্তা কেটে ফেলারও। গ্রামবাসীর বাধা, আর্তচিৎকার, কাকুতি, মিনতি কোনোটাই আমলে নিচ্ছেন না ভাটার মালিকরা। ইটভাটা গড়ে উঠেছে কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া, ধর্মতীর্থ বিলের পাড় ও দৌলতপাড়া গ্রাম ঘেঁষে। সরজমিন দেখা যায়, গ্রাম ঘেঁষা কাঁচা সড়কে দিনে-রাতে চলছে ট্রাক্টর। উড়ছে ধুলো। মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার। চারিদিকে দৌড়াদৌড়ি করছে শিশুরা। তাদের নাকে মুখে প্রবেশ করছে ধুলো। সড়কের পাশে গ্রামের কৃষকদের চাষ করা সকল রবিশস্য ঢেকে যাচ্ছে ধুলোয়। বাড়িঘরের টিনের চালায় পড়েছে বালুর স্তর। ঘর থেকে বের হলেই ধুলো গিলতে হচ্ছে তাদের। ভিজা জামা-কাপড় শুকাতে হচ্ছে ঘরের ভেতরেই। কৃষক জহির মিয়া (৪৫) বলেন, কৃষি জমি ধ্বংস করে দিচ্ছে এখানকার ইটভাটাগুলো। গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের এত নিকটে ইটভাটা চালানোর অনুমতি সরকার কীভাবে দিলেন? নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন বলেন বিগত আওয়ামীলীগের নেতাদের প্রভাবে ইটভাটা পরিচালনা করছেন, এলাকার কেউ কিছু বললে তারা কারো কথা শুনেনি। এ ছাড়া এখানে একটি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা কষ্ট করছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামের আধা কিলোমিটারের মধ্যেই এই ইটভাটা গুলো চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা।

আপডেট সময় : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪