ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু সীমান্তে ৬০ বিজিবির অভিযান: ৪০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মাদকসেবী নয়, মাদক সম্রাট ও মাফিয়াদের ধরতে কাজ করছি’: ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত। অপরাধ দমনে মৃত্যুদণ্ড নয়, সুস্থ পরিবেশ নিশ্চিতের আহ্বান: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৃত্যুদণ্ড বিলোপ দিবস’ পালিত Saimum Sairas elected BPMCA senior joint secretary ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

সরাইলে বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি পরিদর্শন করলেন প্রত্নতত্ত্ব বিভাগের টীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৪০১ বার পড়া হয়েছে

বিলীন হতে চলেছে বিপ্লবী উল্লাসকর দত্তের পৈত্রিক ভিটার স্মৃতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

অবশেষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী উল্লাসকর দত্তের সরাইলের পৈতৃক ভিটিটি পরিদর্শন করে গেলেন প্রত্নতত্ত্ব বিভাগের একটি টীম। আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত হাসিবুল হাসানের নেতৃত্বে ৪ সদস্যের ওই টীমটি বাড়িটি সরজমিনে ঘুরে গেছেন। বিকেলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে যান। সেখানে তারা একটি ফরম জমা দিয়ে সেটি পূরণ করে প্রেরণের জন্যে বলে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হাসিবুল হাসান নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রত্নতত্ত্ব বিভাগের ৪ সদস্যের টীমটি উল্লাসকর দত্তের কালীকচ্ছের দুই শতাধিক বছরের পুরাতন ঐতিহাসিক বাড়িটিতে যান। তারা সরজমিনে দুই ঘন্টারও অধিক সময় ধরে ঘুরে ফিরে বাড়িটি পরিদর্শন করেছেন। পরিদর্শন কাজ শেষ করে তারা ৩ টার দিকে চলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে। নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সরাসরি সাক্ষাত করে এ বিষয়ে কথা বলেন। পরে প্রত্নতত্ত্ব বিভাগের একটি ফরম দিয়ে তা পূরণ করে পাঠানোর কথা বলেন। এ বিষয়ে পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, বাড়িটি সংরক্ষণের প্রয়োজনীয়তা। স্থানীয় লোকজনের মতামত ও বর্তমান অবস্থা প্রত্নতত্ত্ব বিভাগের টীমকে বলেছি। উপজলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দীন ঠাকুর বলেন, সরাইলের সকল শ্রেণি পেশার মানুষের দাবী উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বীর পুরুষের বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করুন। উল্লাসকর দত্তের স্মৃতি রক্ষার স্থায়ী ব্যবস্থা করা হউক। যাতে করে প্রজন্মের পর প্রজন্ম ব্রিটিশ বিরুধী আন্দোলনের ইতিহাস ও উল্লাসকর দত্তের দেশ প্রেমের বীরত্বগাঁথা ইতিহাস জানতে পারে। এই স্মৃতি থেকে যেন ভবিষ্যত প্রজন্ম দেশ প্রেমে উদ্ভুদ্ধ হতে পারে। এ দাবী শুধু সরাইলের নয়। এই দাবী ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সমগ্র বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ও স্বাধীনতাকামী মানুষের গণ দাবী। প্রসঙ্গতঃ সম্প্রতি উল্লাসকর দত্তের বাড়িটির সামনের অংশে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এতে করি চিরতরে বিহীন হয়ে যাবে ঐতিহাসিক ওই বাড়িটি। এরই প্রতিবাদে ও বাড়িটিকে সরকারী ভাবে সংরক্ষণের দাবীতে বিভিন্ন সভা সমাবেশ মানববন্ধন করছেন। কেউ কেউ স্মারকলিপিও দিচ্ছেন। দৈনিক মানবজমিন পত্রিকায় এ বিষয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি পরিদর্শন করলেন প্রত্নতত্ত্ব বিভাগের টীম

আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২