ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে সন্ধানী চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন নিখোঁজের দুইদিন পর মিলল শিশু শিক্ষার্থীর বস্তাবন্দী লাশ সাঁতার জানত দুই খেলার সাথী, হাঁটু সমান পানিতে মিলল লাশ সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব এর তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন নবীনগররে ভূমি অফিসে তিন সাংবাদিককে অফিসের ভেতরে ‘তালাবদ্ধ’ করে আটক রাখার অভিযোগ কসবার তিন লাখ পীর এলাকায় ইপিজেড: ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া

বসাতে টাকায় বেড়েছিল গতি ঝুঁকি থাকলেও সংস্কারে নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ১০৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে প্রধান মন্ত্রীর উন্নয়ন প্রকল্পের কাজ শুরূ থেকেই চলছে অনিয়ম আর দূর্নীতির মধ্য দিয়ে। নিয়মের কোন বালাই ছিল না। যেখানে টাকা পেয়েছেন সেখানেই দিয়েছেন খুঁটি। টাকার চুক্তি না করায় পিডিবি অফিস সংলগ্ন বড়দেওয়ান পাড়ার ৪টি ঝরাজীর্ণ খুঁটি বদল করে দেয়নি ওই প্রকল্পের লোক। প্রভাবশালী জনপ্রতিনিধি আর কর্মকর্তার ইশারায় ১৫ খুঁটি চুরি ও জিডির নাটকও দেখেছেন সরাইলবাসী। জাতীয় পত্রিকায় একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রমাণসহ প্রকাশিত হয়েছে। বিনা মূল্যের বৈদ্যুতিক খুঁটি লাখ লাখ টাকায় বিক্রি করে লুটপাটের রাম রাজত্ব কায়েক করে গেছেন ঠিকাদারের সুপার ভাইজার সোহেল। তাকে সহযোগিতা করেছেন সরাইল পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারিসহ সংশ্লিষ্ট অনেকেই। সরাইল সদরের সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় সরাইল-পানিশ্বর সড়কের পাশের জাফর খালে এক সপ্তাহ ধরে হেলে পড়ে থাকা খুঁটি গুলোও ওই প্রকল্পেরই। স্থানীয়রা জানায়, তাদের তৈরী সিন্ডিকেট ও দালালদের মাধ্যমে চড়াদামে সেখানে খুঁটি গুলো বিক্রি করেছিল সোহেল। টাকা পাওয়ার পর কি যে দৌড়ঝাঁপ। সেখানকার যাতায়ত ব্যবস্থা খুবই নাজুক। তারপরও টাকা পাওয়ার পর বিদ্যুৎগতিতে সেখানে পৌঁছে গেছে খুঁটি। নতুন মাটিতে খুঁটি বসে গেছে চোখের পলকে। স্বল্প সময়ের মধ্যে খুঁটিতে লাগানো হয়েছে ক্যাবল। জ্বলে ওঠেছে বাতি। তড়িঘড়ি করা কাজ গুলো ভাল হয়নি। কিছুদিন পরই বৃষ্টি হওয়ায় একাধিক খুঁটি ক্যাবলসহ হেলে পড়ছে। ওই সড়কের পাশের খালের উপর আরো ৪-৫ টি খুঁটি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ভাবে পড়ে থাকলে যেকোন সময় ঘটতে পারে প্রাণহানির মত ঘটনা। ঝুঁকিপূর্ণ ওই খুঁটি গুলো সংস্কারের কোন পদক্ষেপ নেই সরাইল পিডিবি কর্তৃপক্ষের। স্থানীয় লোকজন বলেন, আমরা সবসময় আতঙ্কে থাকি। বারবার জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছে না সরকারি লোকজন। টাকার চুক্তি নেই। তাই গুরূত্ব দিচ্ছে না। আমাদের খুঁটি তুলে ঠিকমত বসিয়ে দেওয়ার অনুরোধ করছি। এ বিষয়ে জানতে সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) আব্দুর রউফ-এর অফিসিয়াল মুঠোফোন নম্বরে () একাধিকবার ফোন দিয়ে কথা বলা সম্ভব হয়নি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বসাতে টাকায় বেড়েছিল গতি ঝুঁকি থাকলেও সংস্কারে নেই

আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২