ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ৩ টি ইটভাটায় ২১,০০,০০০ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
র্যাব-৯, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে সরাইল উপজেলার ৩ টি ইটভাটায় ২১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেসার্স শিরিন ব্রিকস, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, নেপাল চন্দ্র গোস্বামী (৫৭), পিতা-গোবিন্দ চন্দ্র গোস্বামী, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। মেসার্স লিজা ব্রিকস, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া নেপাল চন্দ্র গোস্বামী (৫৭), পিতা-গোবিন্দ চন্দ্র গোস্বামী, শাহাবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। মেসার্স সিয়াম ব্রিকস, গলানিয়া, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আব্দুল হক (৭৫), পিতা-মৃত সৈয়দ আলী,স্বল্প নোয়াগাঁও, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন এর ২০১৩ এর ১৫(১) এর ক ও খ এর ধারায় ৩টি ইট ভাটাকে ৭,০০,০০০ টাকা করে ২১,০০,০০০ টাকা জরিমানার করা হয়। কৃষি জমি ক্ষতি সাধন, খাল-বিল, হাওর ও পতিত জায়গা থেকে মাটি কাটা ইত্যাদি পরিবেশের ক্ষতি সাধন বিষয়ে। অভিযান পরিচালনা করেন, মোঃ রেজওয়ান-উল-ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। এএসপি মোঃ আলমগীর হুসাইন, স্কোয়াড কমান্ডার, র্যাব-৯, সিপিসি-, ব্রাহ্মণবাড়িয়া। মোঃ রাখিবুল হাসান, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মোঃ রাখিবুল হাসান জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।















