ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবার মানোন্নয়নে এসিজি ও ভূমি কর্তৃপক্ষের মতবিনিময় সভা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ সেবার মানোন্নয়নে জেলা পরিষদ ও সনাকের মতবিনিময় সভা সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ এর চাচা ব্যাংকার লিয়াকত আলীর ইন্তেকাল জানাযা ও দাফন সম্পন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে বাড়ির আঙ্গিনাসহ চারপাশ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে চাকরি ফিরে পেলেন প্রতিবন্ধী পাপন কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে পরামর্শ সভা অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পারিবারিক কলহের জের সরাইলে গৃহবধুর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ৩৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক কলহের জেরে সরাইলে স্বপ্না বেগম (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে স্বামীর বাড়িতেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করেছেন। তবে স্বপ্নার মায়ের অভিযোগ এক ভরি স্বর্ণের জন্য স্বামী ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে স্বপ্নাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিলেন। স্বামী বলছেন স্বপ্নাকে কোন ধরণের নির্যাতন করা হয়নি। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গৃহবধু স্বপ্না কসবা সদরের চরনাল এলাকার মো. হাসিম মিয়ার মেয়ে। দুই বছর আগে সরাইল সদরের উত্তর আরিফাইল গ্রামের মো. কাশেম মিয়ার ছেলে অটোরিকশা চালক শানু মিয়ার (২৯) সাথে পরিবারের সম্মতিতেই স্বপ্নার বিয়ে হয়। তাদের রয়েছে মাইশা (৬ মাস) নামের একটি কন্যা শিশু। অন্যান্য দিনের মত গতকাল বৃহস্পতিবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে শিশুর কান্নার শব্দে ঘুম থেকে জেগে শানু দেখেন তার স্ত্রী বিছানায় নেই। পাশের কক্ষে গিয়ে দেখেন গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুঁলছেন। স্বজনদের নিয়ে দ্রূত ফাঁসি থেকে স্বপ্নাকে নামিয়ে আনেন। এর আগেই স্বপ্নার মৃত্যু হয়েছে। সরাইল থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। স্বপ্নার মা বানু বেগম অভিযোগ করে বলেন, বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা যৌতুক দিয়েছি। আবার এক ভরি স্বর্ণের জন্য আমার মেয়েকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল স্বামী ও তার স্বজনরা। ইদানিং স্বর্ণের জন্য স্বপ্নাকে শানু মিয়া মারধরও করেছে। তাদের অত্যাচার নির্যাতনের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি মামলা করব। সরাইল থানার এস আই মো. বশির আহমেদ বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পারিবারিক কলহের জের সরাইলে গৃহবধুর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২