ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি থেকে নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ বহিষ্কার ৮ বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নবীনগরে ১১ দলের মনোনিত প্রার্থী রিকশা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত আনসার ও ভিডিপি সদস্যরা ভোটকেন্দ্রে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করবেন – অতিরিক্ত মহাপরিচালক নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবেই জিওসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল-চরমোনাই পীর নবীনগরে বিএনপির অফিস আগুনে পুড়া নিয়ে উত্তেজনা বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপার ভাইজার পাপিয়া আক্তার।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্ততা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো আরজু মিয়া,নিয়াজ মুহম্মদউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন,সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমান,গভঃ মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোস্তাকীম খান প্রমুখ। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদুক), ব্রাহ্মণবাড়িয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে। মোট ৪টি বিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়। তাদের মধ্যে যদি সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে, তবে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়।রানার্সাপ হয় সাবেরাসোবহান সরকারী বালিকাউচ্চবিদ্যালয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬