ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার হাবলা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ৬০ বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী চাঁন মিয়া গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়াতে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার আহসান শাহরিয়ার শিক্ষা, গবেষণা, রাজনীতি ও মানবসেবায় এক বহুমাত্রিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত সন্তানের অবহেলায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা, দায়িত্ব নিল ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৫ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

৫ বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে

osman

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ (৮০) আর নেই। তিনি আজ শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। উনার মৃত্যুর খবরে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মত একনজর দেখতে বাড়িতে হাজির হয়েছেন ৭১’র রণাঙ্গনের সাথীরা। আজ বাদ আছর শাহবাজপুর ফুটবল খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের এই জনপ্রিয় জনপ্রতিনিধি খালেদ দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাজপুর আমীনপাড়ার নিজবাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধারে পাঁচবার নির্বাচিত হয়ে প্রায় ২৯ বছর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন। ছিলেন একজন নীতিবান দক্ষ সালিসকারকও। ওসমান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ আর নেই

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩