ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা

সরাইলে ৮৪ শিক্ষার্থী পেল মেধা পুরস্কার সংবর্ধিত হলো ৬ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

সরাইলে ৮৪ শিক্ষার্থী পেল মেধা পুরস্কার সংবর্ধিত হলো ৬ জন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘কিশলয় বিদ্যানিকেতন’ এর ৭টি শ্রেণির ৮৪ জন শিক্ষার্থী পেয়েছে মেধা পুরস্কার। একই বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সংবর্ধনা। আজ সোমবার সকালে বড়দেওয়ান পাড়ায় বিদ্যালয় সংলগ্ন স্থানে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। এ যেন মেধাবীদের এক মিলন মেলা। বিদ্যালয় সূত্র জানায়, এ বছর নার্সারী শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম (যৌথসহ) স্থান অর্জনকারী মোট ৮৪ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয়েছে মেধা পুরস্কার। আর ২০২২ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয় থেকে ৭ শিক্ষার্থী অংশ গ্রহন করে ৬ জন ট্যালেন্টপুলে পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে। তাই তাদেরকে দেয়া হয়েছে সংবর্ধনা। বৃত্তি প্রাপ্ত ৬ শিক্ষার্থী হলো- ইমরূল কায়েস খান, মো. নাঈমুল ইসলাম মাহি, ইত্তেসাফ ইসলাম, তাসফিয়া জান্নাত নাফিসা, নুসরাত রাইসা ও কুবরা হান্না। এই উপলক্ষে সহকারী শিক্ষক তুষ্ঠি দাসের সঞ্চালনায় প্রধান শিক্ষক ঠাকুর জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা সদস্য রায়হান ঠাকুর প্রতীক, সহপরিচালনা সদস্য লায়লা নিগার, অভিভাবক উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছা. ইতি বেগম ও মো. রওশন আলী। বক্তারা বলেন, মানসম্মত পাঠদানের নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠান থেকে মেধা অর্জন করে প্রতি বছর বেরিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারাই দেশের বিভিন্ন গুরূত্বপূর্ণ স্থানে কাজ করার সুযোগ পাচ্ছে। তারা তাদের যোগ্যতার স্বাক্ষরও রাখছেন। এই সংবর্ধনা ও মেধা পুরস্কার সকল শিক্ষার্থীর মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা তৈরীতে সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ৮৪ শিক্ষার্থী পেল মেধা পুরস্কার সংবর্ধিত হলো ৬ জন

আপডেট সময় : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩