ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রেমিকার বাড়িতে বিষপান ও গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

সরাইলে হত্যা মামলা দুই আসামীর থানায় আত্মসমর্পন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে

sorail99

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে পিতা মোগল মিয়াকে (৫৫) হত্যার আসামী ছেলে মনির হোসেন (৩১) ও পুত্রবধু তানিয়া বেগম(২৭) থানায় আত্মসমর্পন করেছেন। তাদের বাড়ি উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে। হত্যা কান্ডের ২৭ দিন পর গত শনিবার বিকালে তারা শিশু সন্তানকে সাথে নিয়ে স্বেচ্ছায় থানায় হাজির হয়েছেন। আজ রোববার এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, পিতা হত্যার প্রধান আসামী মনির দ্বিতীয় আসামী তানিয়া বেগম ৩ বছরের এক শিশু সন্তানসহ গত শনিবার বিকেলে সরাইল থানায় স্বেচ্ছায় হাজির হন তারা। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে বলেন। সাথে ছিল বিছানা বালিশ ও পড়নের জামা কাপড়। পিতাকে করায় খুবই অনুতপ্ত ও দুঃখ প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পড়ে মনির। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কাষ্ট্ররিতে নিয়ে যান। পারিবারিক সূত্র জানায়, তিন সন্তানের জনক মনির প্রায়ই কর্মহীন থাকত (বেকার)। তাই অনেক পাওনাদারের চাপ ছিল। প্রবাসী পিতা মোগল মিয়ার কাছে টাকা চেয়ে না পেয়ে ক্ষুদ্ধ হয় ছেলে মনির। এরপর মনিরের স্ত্রী তানিয়ার সাথে শ্বশুর শ্বাশুরির পারিবারিক বিষয়ে বাক-বিতন্ডা। এসব কারণে মনির গত ২৩ অক্টাবর ভোর বেলা ছুরিঘাতে তার পিতা মোগল মিয়াকে হত্যা করে স্ত্রী সন্তানসহ পালিয়ে যায়। মোগল মিয়ার স্ত্রী জেসমিন বেগম (৪৬) বাদী নিজের ছেলে মনির ও পুত্রবধুকে আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সরাইল থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের সন্তানের বয়স ৩ বছর। বিধি মোতাবেক তাদেরকে আদালতে প্রেরণের পক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে হত্যা মামলা দুই আসামীর থানায় আত্মসমর্পন

আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২