ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৩৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বুধবার সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া, মো. বাবুল হোসেন, শেখ রাজিবুর রহমান, মো. ফারূক হোসেন, মো. জিয়ামুল হক, অরূয়াইল ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. কাপ্তান মিয়া, পাকশিমুলের মো. হাফিজ মিয়া ও অন্যান্য ইউনিয়ন শাখার সভাপতিরা। যুগ্ম আহবায়ক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৫ খ্রিষ্টাব্দে জন্ম নেয়া এই সংগঠনটি নানা চড়াই উৎড়াই পেরিয়ে আজ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে গুরূত্বপূর্ণ অবদান রেখেছে স্বে”ছাসেবক লীগ। উপস্থিত ইউপি নেতৃবৃন্দকে তৃণমূলের স্বে”ছাসেবক লীগের নেতা কর্মীকে গুরূত্ব দিয়ে দলকে চাঙ্গা করার আহবান জানিয়েছেন। সবশেষে সজিব ওয়াজেদ জয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে তার দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২