ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ৬০ বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এক কর্মকর্তা দুই পদে, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজ্ঞান ক্লাব টেকসইকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ নবীনগরের শিবপুর ইউপি’র চেয়ারম্যানর বিরুদ্ধে ৯জন ইউপির সদস্য আনীত অভিযোগ প্রত্যাহার। সদর উপজেলা পরিষদের সিও দীঘি পরিদর্শনকালে এমপি শ্যামল ভূমি জটিলতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত।

সরাইলে সূধী সমাবেশ ইফতার ও দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ৪৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে সূধী সমাবেশ ইফতার ও দোয়ার আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতারে অংশ গ্রহন করেছেন তিন শতাধিক সূধী। এ যেন এক অন্যরকম মিলনমেলা। শুধু দাওয়াতি অতিথির জন্যই নয়। ইফতারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের পরিবারের জন্যও। প্যাকেট আকারে সেটি প্রত্যেক অতিথির হাতে তুলে দিয়েছেন আয়োজকরা। স্বশরীরে উপস্থিত হয়ে সমাবেশটিকে সমৃদ্ধ করেছেন সংরক্ষিত আসনের (৩১২) নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজ, জেলা সাব জজ মো. নজরূল ইসলাম, পুলিশ সুপার মো. আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি, সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমূখ। এ ছাড়াও রাজনীতিবিদ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়িসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেছেন। জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, বাচিক শিল্পী ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়োজক ডা: আশীষ কুমার চক্রবর্তী। সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জহিরূল ইসলাম।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে সূধী সমাবেশ ইফতার ও দোয়া

আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২