ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার

সরাইলে শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৩৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ ও সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। বক্তারা বলেন, ফজিলাতুন্নেছা ১৯৩০ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন। স্বাধীনতা যুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বঙ্গবন্ধুকে পাশে থেকে সহায়তা করেছেন। যুদ্ধ চলাকালে ১২ মে মগবাজারের আশপাশের ফ্ল্যাট বাড়ি থেকে সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন বেগম ফজিলাতুন্নেছা। তিনি ধানমন্ডির ২৬ নম্বর বাড়িতে বন্দি অবস্থায় ছিলেন ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৯৭৫ খ্রিষ্টাব্দের কাল রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সাথে খুন হন বেগম ফজিলাতুন্নেছাও। সেই রাতে শহিদ হওয়া সকলের জন্য দোয়া করা হয়। সবশেষে দিবসটি উপলক্ষ্যে ৩ মাসের প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন মহিলার হাতে ৭টি সেলাই মেশিন তুলে দেন মহিলা এমপি। সরাইল সদরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ‘উত্তর কুট্রাপাড়া দুস্থ্য মহিলা সমিতি ও পানিশ্বর ‘নবধারা নারী কল্যাণ সমিতি’ কে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

আপডেট সময় : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২