ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় রাশেদ কবির আখন্দ: এমপি শ্যামলকে শুভেচ্ছা নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এসএসসিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন অধরা ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। রাজাপুরে মরহুম জামির উদ্দিন আহমেদ’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ ট্রাভেল এজেন্সি ফোরাম অব ব্রাহ্মণবাড়িয়া (টিএএফবি) সদস্যদের সভা অনুষ্ঠিত। সরাইলে ডিপিএফ’র মতবিনিময় সভায় অনুষ্ঠিত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

সরাইলে মাদ্‌রাসা ছাত্রী মীমের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ৩৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে মাদ্‌রাসা ছাত্রী সুমাইয়া আক্তার মীমের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পৃতিবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারইজীবী পাড়া নিজেদের বসতঘর থেকে লাশটি উদ্ধার হয়েছে। মীমের মৃত্যুকে ঘিরে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবী আত্মহত্যা করেছে। তবে এই আত্মহত্যার পেছনে প্রেমের ঘটনা থাকতে পারে। এমনটি ধারণা করছেন স্থানীয় কতিপয় লোক ও নিহতের স্বজন। পুলিশ বলছেন মীমের লাশটি ঝুলন্ত নয় শুয়ানো অবস্থায় পেয়েছি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মৎস্যজীবি মো. রফিক মিয়ার মেয়ে মীম। ৬ ভাই বোনের মধ্যে মীম চতুর্থ। স্থানীয় মদিনাতুল ইসলাম মহিলা মাদ্‌রাসায় মেশকাত (এসএসসি সমমান) শ্রেণিতে অধ্যায়ন করত সে। অন্যান্য দিনের মত গতকাল সকালেও সকলের সাথে ঘুম থেকে ওঠে। কিছুক্ষণ পর আবার নিজ কক্ষে ঘুমুতে যায়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন মীমের কক্ষে প্রবেশ করে দেখতে পায় মীম গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তারা নিজেরা দ্রূত মীমকে নামিয়ে বিছানায় রাখেন। সকাল ১১টার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখেন মীমের লাশ বিছানায় শুয়ানো অবস্থায় আছে। তবে মীমের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ নেই। মীমের বাবা সহ ২/১ জন বলেছেন মীম আত্মহত্যা করেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে মীমের একাধিক স্বজন ও স্থানীয় কতিপয় ব্যক্তি বলেছেন, আমরা শুনেছি মীমদের বাড়ির আশপাশের একটি ছেলের সাথে মীমের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করছি প্রেমের কোন বিষয় থেকে ক্ষুদ্ধ হয়ে মীম আত্মহত্যা করে থাকতে পারে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মাদ্‌রাসা ছাত্রী মীমের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২