ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দেয়াল নির্মাণের অভিযোগ দু’পক্ষের পাল্টাপাল্টি দাবি

সরাইলে মাদক বহনকারী পিকআপ ভ্যান আটক ৪৬ কেজি গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ৪১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। ওই ভ্যান থেকে উদ্ধার করেছে ৪৬ কেজি গাঁজা। আগেই পালিয়ে গেছে পিকআপ ভ্যানের মালিক মনির হোসেন (২৪)। মনির জিলুকদার পাড়ার আব্দুল হাই-এর ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সরাইল সদরের জিলুকদার পাড়া এলাকায় সড়কের পাশে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান ও এস আই মো. সাইফুল ইসলাম একদল পুলিশ সরাইল-নাসিরনগর সড়কের জিলুকদার পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মনিরের বাড়ি সংলগ্ন বায়তুশ শরফ জামে মসজিদের পাশের খালি জায়গায় দাঁড়িয়ে থাকা নম্বর বিহীন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এর আগেই পিকআপ-এর মালিক মনির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই পিকআপ থেকে পুলিশ ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেন। যার মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা। মাদকদ্রব্য বহনকারী পিকআপটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গাড়িটির মূল্য ১২ লাখ টাকা। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ৪/৫ মাস আগে এই পিকআপটি মাদকসহ র‌্যাব সদস্যদের হাতে ধরা পড়েছিল। এ ঘটনায় থানায় জিডি হয়েছিল। আদালতের মাধ্যমে পিকআপটি ছাড়িয়ে নিয়েছিলেন। আবারও এই পিকআপটি দিয়ে মাদক পরিবহনের ব্যবসা করছে মনির। এবার মালিক ও গাড়িটির বিরূদ্ধে মামলা দায়ের করব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মাদক বহনকারী পিকআপ ভ্যান আটক ৪৬ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২