ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার ১৫০ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নকে ‘দ্বিখন্ডিত’ না করার দাবি আশুগঞ্জে হামলার মামলায় প্রধান আসামি রুস্তম আলী গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭.৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় গুরুতর আহত ১ সালিসে ধসে পড়ল স্কুলের ছাঁদে ঘেরা দেয়াল, আহত ৩ আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার ১ জন আসামি ঢাকায় গ্রেফতার

সরাইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেপ্তার-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ৭২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পৃথক অভিযানে এক মাদক কারবারি ও তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও বিকেলে উপজেলার শাহবাজপুরে আর বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও নগদ ৩২২০ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর তিতাস ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শাকিল মিয়া (২১) নামের এক মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। শাকিল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। একই তারিখ বিকাল ৫টার দিকে এস আই বশির আহমেদের নেতৃত্বে নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে দক্ষিণ পাড়া ফুটবল খেলার মাঠের কোণা থেকে জুয়া খেলা অবস্থায় মো. আব্দুল্লাহ (২৭), মো. মনু মিয়া (২৮) ও কাজী শফিকুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জুয়াড়িদের কাছ থেকে নগদ ৩২২০ টাকা ও বিভিন্ন জাতের তাসও উদ্ধার করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সরাইলকে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে কাজ করছি। সকলের সহযোগিতা পেলে অবশ্যই সফল হব।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেপ্তার-৪

আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২