ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৩৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনার পর শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, জাপা, বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা ক্রীড়া সংস্থা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের সকলের অংশ গ্রহনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, কাবদল, শিশুসংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুজকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে দেয়া হয় সংবর্ধনা। দুপুরে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দির ও গীর্জায় প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। মহিলাদের ক্রীড়া, লাঠি খেলা, কাবাডি প্রতিযোগিতা ও আসিল মোরগের লড়াই হয়। ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। সন্ধ্যায় ত্রিতালের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। এর আগে গত শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবসে বিটঘর বধ্যভূমিতে পুস্ফস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাছরিন, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন ও আ’লীগ নেতা সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট কামরূজ্জামান আনসারী।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২