ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে দেশীয় এলজি বন্দুক, কার্তুজ ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনকে কুপিয়ে জখম, টাকা লুট; প্রধান আসামি গ্রেফতার মাসুদ রানা-নবীনগর পৌরসভার ‘মেয়র’পদে নির্বাচন করার ঘোষণা! ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুলব্যাগ থেকে মিলল ১২ কেজি গাঁজা হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানি; হাসপাতাল ভাঙচুর নাসিরনগরে হত্যা মামলার ১ জন আসামি গ্রেফতার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য। আশুগঞ্জে পৃথক পৃথক অভিযানে শুল্কবিহীন সিগারেট মাদকসহ ৫ জনকে গ্রেফতার মৃত্যুর পর পুলিশ ও বাতিঘরের উদ্যোগে স্বজনদের কাছে কামালের মরদেহ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে মাহমুদ ও সুজন

সরাইলে মহান শহিদ দিবসের আলোচনা সভা ব্যানার চেয়ারম্যানের কক্ষে, সভা বারান্দায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

আলোচনা সভা ব্যানার চেয়ারম্যানের কক্ষে, সভা বারান্দায়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

পূর্ব নির্ধারিত স্থান হঠাৎ পরিবর্তন। সভার ব্যানার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দফতরে। আর সভা বসে উপজেলা পরিষদ ও প্রশাসন ভবনের দ্বিতীয় তলার বারান্দায়। সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভা শুরু হলেও ৪-৫ জন নিয়ে ব্যানারসহ কক্ষে বসে থাকেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম। সভা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ব্যানারসহ দফতরেই বসা ছিলেন তিনি। রোকেয়া বেগম বলেন জীবনে এই প্রথম বারান্দায় জাতীয় দিবসের সভা হতে দেখলাম। বিষয়টিকে ঘিরে সভায় অংশ গ্রহন করতে আসা লোকজনের মধ্যে সংশয় তৈরী হয়। বারান্দার সভায় প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এ সময় প্রধান অতিথির পাশে ছিলেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। উপজেলা চেয়ারম্যানের কক্ষে ব্যানার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ওই কক্ষে বসা। ব্যানার ছাড়া আপনারা বারান্দায় সভা করতে বসছেন কেন? গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, এটা কোন বিষয় না। ব্যানার ওই কক্ষে লাগিয়েছিলাম। প্রয়োজনে এখন এখানে (বারান্দায়) লাগিয়ে নিব। নাম প্রকাশ না করার শর্তে সভায় আসা একাধিক ব্যক্তি বলেন, জীবনে কখনো এ জাতীয় সভা অফিসের বারান্দায় হতে দেখিনি। এটাও স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিং এর অংশ। এছাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর মহিলা এমপি’র প্রয়াত স্বামী আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার আসামী। তাই ওই কক্ষে হয়ত বা তিনি বসতে চাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে মহান শহিদ দিবসের আলোচনা সভা ব্যানার চেয়ারম্যানের কক্ষে, সভা বারান্দায়

আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩