ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ ৩ নির্মাণ শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ ৩ নির্মাণ শ্রমিক নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ ৩ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকাল ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের দক্ষিণ পাড়ার বরকত আলীর (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত ৩ শ্রমিকের বাড়িতেই চলছে শোকের মাতম। বিকাল ৩টার দিকে ঘটনাস’ল পরিদর্শন করেছেন সরাইল থানার পুলিশ। এ সময় বরকত আলী বা তার পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৩-৪ দিন ধরে বরকত আলীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। বাড়ির সামনের সড়কের বিদ্যুতের এল টি খুঁটি থেকে সার্ভিস ক্যাবল দিয়ে বরকত আলীর নতুন ভবন ঘেঁষে প্রায় দুই/আড়াই শত গজ দূরের বসত বাড়ি গুলোতে ৫/৬টি লাইন টেনে নেয়া হয়েছে। সংযোগের কাজে ব্যবহার করা হয়েছে বাঁশের লম্বা লাঠি। সাথে আছে জেআই ক্যাবল। মাঝখানে বসানো আছে বাঁশের খুঁটি। ওই ক্যাবলের নিচেই পাকা পিলার নির্মাণের কাজ করছিলে ২ শিশু ও ১ জন বয়স্ক নির্মাণ শ্রমিক। মাটির খুঁড়ে বসিয়েছে রডের তৈরী নেট। ওই নেটের উপর রড বান্ডিং করা পিলার বসাতে চেয়েছিল। এ সময় উপরের সার্ভিস ক্যাবলে লিকেজ থাকায় জেআই ক্যাবলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল। বিষয়টি চিন্তা করতে পারেননি বাড়ির মালিক ও নির্মাণ শ্রমিকরা।

রডের তৈরী পিলারটিকে ৩ জনে টেন্সে বসাতে গেলে উপরের মাথা বিদ্যুৎ প্রবাহিত জেআই ক্যাবলে লেগে পুরো পিলারটি বিদ্যুৎ এসে যায়। এতে ৩ জন শ্রমিকই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। শ্রমিকরা ছাড়া তখন আশপাশে কোন লোক ছিল না। বেশ কিছুক্ষণ পর কয়েকজন শিশু পথচারিরা দেখতে পায় টেন্সের ওই গর্তে রডের পিলারের সাথে ঘেঁষে ৩ জনের নিথর দেহ পড়ে আছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে এলটি লাইন থেকে বাঁশ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে শ্রমিকদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই জনই শিশু শ্রমিক। এরা হলো সরাইল সদরের জিল্লুকদার পাড়ার মুজিবুর রহমানের ছেলে শরীফ মিয়া (১৫) ও নিজসরাইল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে আমজাদ মিয়া (১৬)। নিজসরাইল গ্রামের ইউনুস মিয়ার ছেলে লোকমান মিয়া (৩০)।

সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, দূরত্ব বেশী হলে গ্রাম এলাকায় অনেক জায়গায় বাঁশ ব্যবহার করে ফেলে। আসলে এটা ঠিক না। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ ৩ নির্মাণ শ্রমিক নিহত

আপডেট সময় : ০৯:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩