ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় সৌদি প্রবাসী নিহতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল গার্লস হাই স্কুলে চালু হলো ডিজিটাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরাইলে বিএনপি’র অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩৯০ বার পড়া হয়েছে

সরাইলে বিএনপি’র অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি’র অঙ্গসংগঠনের হরতালে পিকেটিং কালে যান চলাচলে বাঁধা, সরকার বিরূধী স্লোগান ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৪ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড়ে অবস্থানকালে তাদেরকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় জনসাধারণের প্রাণ ও সম্পত্তি বিপন্ন করার উদ্যেশ্যে বিস্ফোরণ ঘটানোর কাজে সহায়তা করার অভিযোগে ১০২ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেছেন। আজ রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্র জানায়, গতকাল শনিবার ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার অভিযোগ এনে বিএনপি আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে। তাই আজ ভোর ৫টার দিকে বিএনপি, অঙ্গসংগঠন ও জামাত শিবিরের নেতা কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া তিন রাস্তার মোড়ে জড়ো হয়। এক সময় তারা মিছিলে সরকার বিরূধী নানা স্লোগান দিয়ে যানবাহন বন্ধ করার চেষ্টা করে। জামাত শিবিরের কিছু কর্মী নাশকতার পরিকল্পনা করে অশ্লিল ভাষায় স্লোগান দিতে থাকে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান ও এস আই মো. জয়নাল আবেদীন-১ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ৪ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন-শাহবাজপুর ইউপি কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন (২৭), একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন (৫০), নোয়াগাঁও ইউপি যুবদলের যুগ্ম আহবায়ক নান্নু মিয়া (৪২) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুরূল আমিন (৩৮)। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন সংগ্রাম করার অধিকার আছে। কিন্তু জ্বালাও পোড়াও করে ও বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা ও জানমালের ক্ষতি করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। তাই যারাই এমনটি করবে তাদের বিরূদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বিএনপি’র অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩