ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর করল ‘আশা’ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

সরাইলে বাস কেড়ে নিল মোটর সাইকেল আরোহী যুবকের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২ ৫৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস কেড়ে নিল মোটর সাইকেল আরোহী এক যুবকের প্রাণ। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর বৈশামুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হৃদয় বনিক। তিনি মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকার বিপুল বনিকের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হৃদয় বণিক মোটর সাইকেল চালিয়ে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হৃদয়ের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়। এ ব্যপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুখেন্দু বসু বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকাসহ বেশ কয়েকটি স্পটে ত্রুটিপূর্ণ বিটুমিনসহ পিচ ঢালাই কাজে সমস্যা থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানকার রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বাস কেড়ে নিল মোটর সাইকেল আরোহী যুবকের প্রাণ

আপডেট সময় : ১১:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২