ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

সরাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসী হামিদকে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

প্রবাসী হামিদ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে প্রবাসী মো. হামিদ মিয়াকে (৫৮) হত্যার পর লাশ গুম করার চেষ্টার অভিযোগ করেছেন পরিবার। আজ সকালে হামিদের বাড়ির উত্তর পাশের খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। এ ঘটনায় স্বামীকে হত্যা করে লাশ গুম করার চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা লোকদের আসামী করে সরাইল মামলা করেছেন স্ত্রী রিনা বেগম (৪৮)।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, পাঁচ ভাইয়ের মধ্যে হামিদ দ্বিতীয়। চার সন্তানের জনক হামিদ মিয়া। চারতলা ভবনের নীচতলায় একটি ফ্ল্যাটে স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে থাকেন। গত বুধবার দিবাগত রাত ১১ টার দিকে মুঠোফোনে কে বা কারা ফোন দিয়ে যেতে বলে। হামিদ তখন বেরিয়ে যায়। এভাবে মাঝে মধ্যে হামিদ বাড়ি থেকে বের হন। কিন্তু ওই রাতে হামিদ আর বাড়ি ফিরেননি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের খালি জমিতে খেলতে যায় দুটি শিশু। এরমধ্যে একজন হামিদের ভাতিজা। তারা দূর থেকে একটি মানুষ মাটিতে পড়ে থাকতে দেখে ভয় পায়। আবার আস্তে আস্তে পা ফেলে মানুষটির কাছে যাওয়ার চেষ্টা করে। এক সময় হামিদের ভাতিজা তার চাচাকে চিনে ফেলে। ডাক দিলে কোন কথা বলেন না চাচা। দৌঁড়ে বাড়িতে এসে ওই শিশুটি তার বাবাসহ সকলকে জানায়। তারা গিয়ে দেখেন রাতের পড়া জামা কাপড় এলোমেলা হয়ে শরীরে জড়ানো অবস্থায় হামিদের লাশ পড়ে আছে। পাশে তার পায়ের প্লাস্টিকের জুতাজুড়া। খবর পেয়ে পুলিশ এসে হামিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হামিদের ছোট ভাই মোহাম্মদ আলী ও স্ত্রী রিনা বেগম বলেন, কে বা কাহারা মুঠোফোনে ফোন করে রাতের বেলা হামিদকে বাড়ি থেকে নিয়ে গেছে। পরে রাতের কোন সময় হামিদকে হত্যা করে লাশটি বাড়িরের কাছে পেলে গেছে। আমরা খুনিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাচ্ছি। হামিদের কয়েকজন স্বজন জানায়, সম্প্রতি কতিপয় মাদকাসক্ত যুবক প্রায়ই হামিদকে ডেকে কাছে আসতে দেখেছি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, হামিদের স্ত্রী মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে। আশা করছি দ্রূততম সময়ের মধ্যে মূল হোতারা ধরা পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসী হামিদকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩