ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত বেগম জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ আওয়ামী লীগ আসন ও টাকার অফার করেছিল, আপোষ করিনি: নবীনগরে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’ মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত কনিকাড়া ‌উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ‌ইন্তেকাল

সরাইলে পুষ্টি ও মাতৃদুগ্ধ বিষয়ক ওয়ার্কশপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

সরাইলে পুষ্টি ও মাতৃদুগ্ধ বিষয়ক ওয়ার্কশপ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি ও মাতৃদুগ্ধ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল নিউট্রেশন সার্ভিসের লাইন ডিরেক্টর প্রফেসর ডা: মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোমান মিয়ার সঞ্চালনায় ‘ওয়ার্কশপে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও এর বিধিমালা ২০১৭’ নিয়ে আলোচনা করেন এনএনএস-এর প্রোগ্রাম ম্যানেজার ডা: মনিরূজ্জামান। জাতীয় সমস্যা অপুষ্টির কারণে দেশে সৃষ্ট সমস্যা ও তা সমাধানে সকলের করণীয় বিষয়ক আলোচনা করেছেন এনএনএস-এর আইপিও ডা: শারমিন কাউসার। এর আগে মা শিশুসহ সকল বয়সের মানুষের জন্য পুষ্টিযুক্ত খাবার তালিকা, সুষম, শর্করা, আমিষযুক্ত, প্রোটিনযুক্ত খাবার, খাবার প্রস্তুতি, রান্নার কৌশল, উপকারিতা, গ্রহণীয় বর্জনীয় খাবার, বয়স অনুসারে শিশুর খাবার, মায়ের শাল দুধের গুরূত্ব, খাবার সময়সীমা বিষয়ে অংশ গ্রহনকারীদের উদ্যেশ্যে বিশদ আলোচনা করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিউট্রেশন বিভাগের মেডিকেল অফিসার ডা: তানিয়া নাসরিন। ওয়ার্কশপে অংশ গ্রহনকারী ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারী দফতরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের লোকজন। সকল সহায়কই অংশ গ্রহনকারীদেরকে আলোচিত গুরূত্বপূর্ণ বার্তা সমূহ পরিবারে, বাড়িতে, পাড়ায়, মহল্লায়, সমাজে, গ্রামে তথা গোটা ইউনিয়নে ছড়িয়ে দেয়ার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে পুষ্টি ও মাতৃদুগ্ধ বিষয়ক ওয়ার্কশপ

আপডেট সময় : ০৮:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩