ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের পতাকা মিছিল সাবেক প্রতিমন্ত্রী মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের শোক সরাইলে ইউপি সদস্য গ্রেপ্তার বিতর্কিত মামলায় ছাত্র দল নেতা গ্রেফতার; ওসির অপসারণের দাবিতে মানববন্ধন বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিলন গ্রেপ্তার নারীদের ভূমি অধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাইফুল ইসলাম রিপন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত। চাঁদা দাবি ও বাসে আগুন দেওয়ার হুমকিতে ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা অপকর্মের দায়ে যমুনা হাসপাতালের পদ হারালেন জুলফিকার

সরাইলে দ্রূত ছড়িয়ে পড়ছে ওমিক্রন ৬৯ জনের মধ্যে সনাক্ত ৩৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৬৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইলে দ্রূত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। গত ৭ দিনে ৬৯ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৬ জনসহ সনাক্ত হয়েছে ৩৫ জন। আক্রান্তের হার ৫০ ভাগেরও বেশী। স্বাস্থ্য বিভাগ কিছুটা চিন্তিত হলেও সাধারণ লোকজন কিছুই মনে করছে না। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি শুধু কাগজে। বাস্তবে সকলের জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, কোভিট-১৯ এর রেশ কাটতে না কাটতেই দেশে দেখা দিয়েছে ওমিক্রন। এ ভাইরাসটি দ্রূত ছড়ায় ও আক্রান্ত করে। কিন্তু রোগীকে খুব সহজে ও দ্রূততম সময়ে কাহিল করতে পারে না। গত এক সপ্তাহে সরাইলে দ্রূত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। গত শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৬৯ জন নিরীক্ষা করেছেন। ওমিক্রন পজেটিভ এসেছে ৩৫ জনের। এরমধ্যে রয়েছে ৪ জন চিকিৎসক ও ২ জন সেবিকা। শুধু গতকালই ৮ জনের মধ্যে ৬ জনের ফলাফল পজেটিভ।

আর দুইদিন আগে ১৩ জনের মধ্যে ১১ জনের পজেটিভ এসেছে। তবে এখানে নিরীক্ষার হার খুবই কম। লোকজন নিরীক্ষা করতে আসে না। এন্টিজেল পক্রিয়ার নিরীক্ষায় পজেটিভ হলে সাথে সাথে জানা যায়। আর নেগেটিভ হলে জানতে সময় লাগে। এখানে ওমিক্রন দ্রূত ছড়িয়ে পড়লেও চিন্তিত নন সাধারণ মানুষ। সকল শ্রেণি পেশার মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক। স্বাস্থ্যবিধির ধারে কাছেও নেই কেউ। মাস্ক ব্যবহারের বিষয়ে এখানে উদাসীন শতকরা ৯৫ ভাগ লোক। মাস্ক ছাড়াই চলছে হাটবাজার চিকিৎসাসেবা ও সরকারী বেসরকারী সেবা গ্রহণের কাজ। অটোরিকশাতে গিজাগিজি করে বসছে ৪-৬ জন যাত্রী। কোথাও সামাজিক দূরত্বের কোন বালাই নেই। স্থানীয় ও দূর পাল্লার যাত্রীবাহী বাস/কোচের দুই জনের আসনে একজন করে বসার সরকারী সিদ্ধান্ত থাকলেও কোন পরিবহনই মানছেন না সেই আইন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া বলেন, আসলেই সনাক্তের হার বেশী। কারণ বর্তমান এই ওমিক্রন ভাইরাসটি দ্রূত সংক্রমিত হচ্ছে। তবে মানব দেহের খুব বেশী ক্ষতি করার শক্তি বহন করে না। এ ছাড়া ইতিমধ্যে অনেকে টিকা গ্রহণ করেছেন। আমাদের এখানে নিয়মিতই নিরীক্ষার কাজ চলছে।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দ্রূত ছড়িয়ে পড়ছে ওমিক্রন ৬৯ জনের মধ্যে সনাক্ত ৩৫ জন

আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২