ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ব্যাংক, নুরপুর বাজার শাখার ঋণ খেলাপী আবদুল কাদির গ্রেফতার কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সোহেল ব্রাহ্মণবাড়ীয়ার দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তকের আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত কালবৈশাখীর তাণ্ডব: ফসল ও ঘরবাড়ির ক্ষতি, ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার

সরাইলে দুই কর্মকর্তাকে বরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

সরাইলে দুই কর্মকর্তাকে বরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইল উপজেলায় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা ও অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলামকে বরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সভার শুরূতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন আনুষ্ঠানিক ভাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমূখ। রফিক উদ্দিন ঠাকুর বলেন, আপনাদের মেধা দক্ষতা প্রজ্ঞা ও সততা দ্বারা সরকারের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি সরাইলকে এগিয়ে নিয়ে যাবেন। দয়া করে বিভিন্ন রূপ ধারণকারী দালালদের প্রশ্রয় দিবেন না। শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে সরাইলবাসীকে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ওই দুই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুই কর্মকর্তাকে বরণ

আপডেট সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩