ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগম জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া জিয়া পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ আওয়ামী লীগ আসন ও টাকার অফার করেছিল, আপোষ করিনি: নবীনগরে নুরুল হক নূর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত গান গাওয়া বন্ধ করে দেওয়া সেই অন্ধ হেলালের পরিবারের পাশে ‘ভাব বৈঠকী’ মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত কনিকাড়া ‌উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আহসানুজ্জামান গেন্দু চৌধুরীর ‌ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত

সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক গ্রেপ্তার-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী পুরূষ ও শিশু আহত হয়েছে। উপজেলার পল্লী এলাকা খ্যাত পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর চিকিৎসা নিতে যাওয়ার পথে সরাইল সদরের প্রাত:বাজার সিএনজি ষ্ট্যান্ডের নিকট থেকে সেখানকার ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরমানন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর আলী- আইয়ুব গ্রূপের সাথে একই গ্রামের মতি-জাফর গ্রূপের বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর আলী আইয়ুব গ্রূপের লোকজন তাদের প্রতিপক্ষকে ডাকাডাকি করতে থাকেন। একসময় উভয় পক্ষের কয়েক শত লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে সরাইল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। টানা তিন ঘন্টার সংঘর্ষে নারী পুরূষ ও শিশু সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষে আহত ৫ ব্যক্তি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যাচ্ছিলেন। সরাইল সদরের প্রাত:বাজার এলাকায় যাওয়ার পর তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি আটক করে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেন সরাইল থানা পুলিশ। আহত অবস্থায় গ্রেপ্তারকৃতরা হলেন- ফারূক মিয়া (৩৫), আব্বাস খান (৩৮), আবেদ মিয়া (২৫), রূবেল (৩০) ও হাফেজ মাহদি হাসান (২৩)। এ ছাড়াও আহত হয়েছেন- মনির (৩০), রনি (৩২), মাহফুজ (৩০), বোরহান (৪৬) ও রামিম (১৫)। এদের অনেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ আশপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমিসহ থানার পুলিশ অবস্থান করছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ও শান্ত আছে। ৫ জনকে গ্রেপ্তার করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক গ্রেপ্তার-৫

আপডেট সময় : ০৭:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩