ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যমুনা টিভির সাংবাদিক আল আমিনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ প্রকাশে কাজের মান নিয়ে প্রশ্ন: নবীনগরে ঠিকাদার প্রকৌশলীকে বাঁশ দিয়ে দাওয়া তিতাস পাড়ে অবস্থিত শ্মশান; ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা। সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা, রক্ষায় এলাকাবাসীর আকুতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি ভূইয়া ফিলিং স্টেশনকে জরিমানা বিজয়নগরে বিরপাশা বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের অফিস উদ্বোধন। গৃহবধুকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যার অভিযোগ, লাশ ফেলে পালালো অভিযুক্তরা বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

সরাইলে ডাকাত ও ছিনতাইকারী চক্রের মুলহোতা রাসেল মিয়া গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ৪৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাকারী চক্রের মূলহোতা রাসেল (৩৫) কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সরাইল ও নাসিরনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের বিটোই গ্রাম থেকে রাসেলকে গ্রেপ্তার করেন। রাসেলের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতি ও দস্যুতা মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী রয়েছে। রাসেল সরাইল সদরের পূর্ব কুট্রাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, রাসেল দীর্ঘদিন ধরে সড়ক ও মহাসড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতি ও ছিনতাই করে আসছে। এছাড়াও নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে লোকজনকে জিম্মি করে কৌশলে সর্বস্ব লুটে নিচ্ছে। তার বিরুদ্ধে রয়েছে মটরবাইক চুরির অভিযোগ। রাসেল আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রেরও অন্যতম হোতা। সম্প্রতি নরসিংদী জেলার সুমন মিয়াসহ ১৩ জন রাতের বেলা শাহবাজপুর থেকে বাড়ি ফেরার পথে সরাইলের বিশ্বরোড এলাকায় আসার পর রাসেল বাহিনীর খপ্পরে পড়েন। তাদের গাড়ি আটক করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিম্মি করে ফেলে। পরে কৌশলে তাদেরকে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মুঠোফোন সেট, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ ৪ লাখ ২৬ হাজার ৭ শত টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সরাইল থানায় রাসেল গংদের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পরই আারেক হোতা সদর উপজেলার খাটিহাতা গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের ছেলে মো. আব্দুল গাফ্ফারকে (৩৮) গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এরপর থেকেই পুলিশ হন্যে হয়ে খুঁজছিল রাসেলকে। একাধিক জায়গায় অভিযান করে রাসেলকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে গত শুক্রবার রাতে রাসেলকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, ডাকাতি, ছিনতাই ও দস্যুতার অভিযোগে একাধিক মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম হোতা রাসেলকে গ্রেপ্তার করেছি। তার দলের অন্য সদস্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত। পুলিশের কাছে কোন ধরণের অপরাধীর ছাড় নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ডাকাত ও ছিনতাইকারী চক্রের মুলহোতা রাসেল মিয়া গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২