ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা তরী বাংলাদেশের সবুজ অভিযাত্রা: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান এমপি শ্যামলের চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ”লাউ গেল, কদু এল– বদলালো কী? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নবীনগরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সমাবেশ ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি: এমপি শ্যামল ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ সিন্ডিকেট: হয়রানিতে সাধারণ গ্রাহক। শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত-১

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামের এক নিহত হয়েছে। আহত হয়েছে সুজন (২৪) নামের আরেক যুবক। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলফাজ মিয়ার বসতঘরে একদল চোর প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন ঘেরাও দিয়ে ২ চোরকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় একই গ্রামের আফজল মিয়ার ছেলে বজলু মিয়া। গুরূতর আহত হয় শফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া। পরে পুলিশ সুজনকে গ্রেপ্তার করেন। সুজন জানায়, তাদের দলে পাঁচজন সদস্য ছিল। ৩ জন দ্রূত পালিয়ে গেলেও তারা পারেনি। সুজন বলে, হাফসা, শাহিন, সুমন, শাহজাহান, আবদু, ছাইম ও শরীফ আমাদেরকে মারধর করেছে। তাদের মারধরেই নিহত হয়েছে বজলু। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নিহত বজলু ও আহত সুজন এলাকায় চুরি মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িত। তাদের বিরূদ্ধে একাধিক মামলাও রয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় রিপোর্টে দেখা যায় বজলু ও সুজন ভাল মানুষ নয়। তবে এভাবে প্রাণে হত্যা করা ঠিক হয়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত-১, আহত-১

আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩