ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পূজা মণ্ডপ’ শারদ সম্মাননা পেল দক্ষিণ কালীবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ক্যাম্প অনুষ্ঠিত। আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ৪, কারাগারে ২১; আটক ৯ কিশোর ৬০ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বিয়ার জব্দ ভাষা সৈনিক অলি আহাদ’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মিলাদ ও দোয়া মাহফিল বিজয়নগরে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর। বাবার বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: ফেসবুকে মেয়ের প্রতিবাদ, উল্টো হুমকির অভিযোগ মূলগ্রাম কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

সরাইলে ইসলামী ব্যাংকের ৩৯০তম শাখা উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৪০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট-এর ৩৯০তম শাখার উদ্বোধন হয়েছে। আজ বুধবার সকালে সরাইল মসজিদ রোডের মিজান টাওয়ার-এর দ্বিতীয়তলায় এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ব্যাংকটির উদ্বোধন করেছেন প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরূল মওলা। এর আগে মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার। মো. শওকত আলীর কোরআন তেলাওয়াতের পর বক্তব্য রাখেন- সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারূক খান, শিক্ষক মোসাম্মৎ শামছুন্নাহার সুলতানা হক, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, উপজেলা পুঁজা উদ্‌যাপন কমিটির সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস। বক্তারা বলেন, এটা ধনী গরীব সবার ব্যাংক। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ভূমিকা রাখছে। সূর্যের আলোর মত ইসলামী ব্যাংক থেকে জনগণ ও রাষ্ট্র সুবিধা পেয়ে থাকে। এটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক ও সম্মানী প্রতিষ্ঠান। ২০ হাজার কর্মীর ব্যাংক কখনো ঘুমায় না। ২৪ ঘন্টা সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে গুরূত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে ইসলামী ব্যাংকের ৩৯০তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২