ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ল’ স্টুডেন্টস ফোরামের অ্যাডহক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ সরাইলে অভিযান চালিয়ে ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বিজিবির অভিযানে পৌনে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ দত্তক ছেলের অজুহাতে স্ত্রীর বড় বোনের সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সরাইল বিএনপি সভাপতির! সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সরাইলে নজরুল বর্ষ উদযাপন,পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোরের সাথীর সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ৮৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোরের সাথী (রেজি:নং-৫৬৯/১৭)এর সাধারণ সভা গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শহরের একটি স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্ট (সিলভার ফর্ক)এ অনুষ্ঠিত হয়েছে। ভোরের সাথীর ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির খান এর সভাপতিত্বে এবং অ্যাড. সুভাষ দেবনাথ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, আতিকুল হক,অ্যাড.এমদাদুল হক চৌধুরী, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ, ওয়াকার আহমেদ, সুভাষ রঞ্জন দাস, খন্দকার শাহ আলম, মফিজুল হক ভূইঁয়া, আব্দুল মান্নান, আল মামুন সরকার, বকুল মিয়া প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন সহ প্রয়াত সকল সদস্যর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বে ভোরের সাথীর নিবন্ধনকৃত প্রায় ৯৫% সদস্যর উপস্হিতিতে সর্ব সম্মতি ক্রমে কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রয়াত নাজমুল হক এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী,সকলের পরিচিত মুখ আতিকুল হক। সিনিয়র সহ-সভাপতি হলেন জাহাঙ্গীর কবির খান,সহ-সভাপতি ওয়াকার আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক যুব নেতা রাশেদ কবির আখন্দ। নব-নির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন অল্প সময়ের মধ্যোই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এদিকে নব-নির্বাচিত সভাপতি আতিকুল হক বলেন, আজকে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সাথে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য যে, আতিকুল হক দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে দক্ষ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সর্বপ্রথম নির্মিত লোকনাথ দীঘির ময়দানে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ যে কয়জন বন্ধু মিলে নিজ উদ্যোগে নির্মাণ করেছেন তার মধ্যে তিনি অন্যতম। পাইকপাড়া অনির্বাণ ক্লাব ও পাইকপাড়া ক্রিকেট ক্লাবের অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া রোটারেক্ট ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন কালে সামাজিক কর্মকা- সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইসি কমিটি ও ঢাকাস্থ গ্রেটার কুমিল্লা (কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া) সমিতির ইসি কমিটির মেম্বার ও ঢাকা থেকে প্রকাশিত মাসিক ব্রাহ্মণবাড়িয়া সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোরের সাথীর সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২