ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব চুরির দায়ে সুলতানপুরের বোরহান উদ্দিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সরাইলে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা: দ্রুত প্রত্যাহারের দাবি ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত ডায়াবেটিক সমিতির ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী। তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান: নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে শ্রী শ্রী দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তকের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত চিকিৎসাসেবা শিকেয় তুলে স্বাস্থ্যকর্মীদের বিদায় সংবর্ধনা ও আনন্দ ভ্রমণ: চরম ভোগান্তিতে রোগীরা ধর্ষণ মামলা থেকে বাঁচতে জাল কাবিন তৈরি: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবী কারাগারে

ভাদুঘরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ঘরে ঢুকে হত্যা চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩৯১ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে আজিমকে হত্যার চেষ্টা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাদুঘরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ঘরে ঢুকে হত্যা চেষ্টা। স্বামী স্ত্রী হাসপাতলে ভর্তি। অর্থ ও মালামাল লুট।

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে আজিমকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত আজিম ও তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। অর্থ, স্বর্ণালংকার, মালামাল লুট ও শ্রীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাসূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের দক্ষিণপাড়ায় মৃত আলী মিয়ার পুত্র আজিম এর সাথে জায়গা জমি নিয়ে আসামিদের সাথে দীর্ঘদিনের বিরোধ ও মোকাদ্দমার চলমান ছিল।

গত ২৫ মে ২০২৩ রাত তিনটার দিকে ৫/৭ জন দুর্বৃত্ত নানান ধরনের দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বেড়া কেটে আজিম মিয়ার বসতঘর সংলগ্ন মুদির দোকানে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে আজিম মিয়ার ঘুম ভেঙে গেলে ঘরের লাইট জ্বেলে আসামিদের দেখতে পায়। আজিম আসামিদের এই হীন কর্মকাণ্ডের কারণ জিজ্ঞেস করতে গেলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আজিমের শরীরের নানান স্থানে আঘাত করে তাকে মারাত্মকভাবে আহত করে। এ সময় আজিম মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার স্বামীকে বাঁচাতে আসলে আসামিরা সোনিয়া আক্তারকেও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তার শ্রীলতাহানির চেষ্টা করে।

পরে আসামিরা বসতঘরের সিন্দুকভেঙ্গে সেখানে থাকা ২ লক্ষ টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার এবং দোকান ঘরের ক্যাশবাক্স ভেঙ্গে ভিতরে থাকা ৮০ হাজার টাকাসহ দোকানের নানান মালামাল লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় আসামিরা এই ঘটনায় মামলা করলে আজিম ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়ে যায়। এসময় যখমীদের আত্মচিৎকার শুনে নিকট আত্মীয়-স্বজন রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজিম মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

মামলার আসামিরা হলেন মনির হোসেন মাওলা (৪৫), জাকির হোসেন স্বপন (৫০) উভয়ের পিতা মৃত. আব্দুল হাসিম। জুয়েল মিয়া (৩০) পিতা আলী আজগর। মামলা নং……… পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাদুঘরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ঘরে ঢুকে হত্যা চেষ্টা

আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩